তারাকান্দা–(ময়মনসিংহ)সংবাদদাতা ঃ জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা ও নাগরিক ভোগান্তি দূর করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কাকনি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা (স্বপন) মন্ডল
তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা করার দায়িত্ব। সুযোগ পেলে ইউনিয়ন কে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন।
এলাকায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে। সোহেল রানা মন্ডল স্বপন প্রতিনিধিকে ক্ষুদে বার্তায় বলেন,কাকনি ইউনিয়ন এর উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। দল-মত নির্বিশেষে সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ গড়ে তুলতে চান তিনি। তাঁর লক্ষ্য, নাগরিকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ইউনিয়নসেবা পান এবং একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন বসবাস করতে পারেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি কাকনি বাসীর দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা চেয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
