আব্দুল কাদের রুপান্তর বাংলা—চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মৃত প্রসূতির পরিবারের সদস্যরা জানান, স্বাভাবিক প্রসবের জন্য তাকে সন্দ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন সময়ে হঠাৎ জটিলতা দেখা দিলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতি গুরুতর হয়ে ওঠার পরও দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা দ্রুত এবং যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হন।
পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট হাসপাতালে এর আগেও চিকিৎসা অব্যবস্থাপনা ও অবহেলার ঘটনা ঘটেছে। গুরুতর রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়ে দ্রুত চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া নাকি সেখানে নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আরো অভিযোগ করেন সন্দীপ ফাউন্ডেশন হাসপাতালটি টাকা ইনকামের হিসাবে গড়ে তুলেছে মানব সেবার জন্য নয় এবং তাদের ধারণা সঠিক কাগজপত্র নেই /নেই তেমন ডাক্তার–জেএসকেপি
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
