Author Archives: Administrator

মুক্তাগাছায় ব্র্যাক মাক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মিনি গার্ডেন টিলার বিতরণ

ময়মনসিংহ থেকে আঞ্চলিক প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার ব্রাক শাখার উদ্যোগে প্রান্তিক চাষির মাঝে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়| মঙ্গলবার দুপুরে বনবাংলা বাজার ব্র্যাক শাখার সহযোগিতায় উপজেলার মহিষতারা গ্রামের প্রান্তিক কৃষক হাসিনা বেগম কে একটি গার্ডেন টিলার বিতরণ করা হয়| টিলার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি+) কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ত্রিশাল অঞ্চলের ...

বিস্তারিত »

“সীমান্ত দিয়ে মাদক ও চোরাকারবার রোধে সাংবাদিকদের অনুসন্ধান: আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা”

রুপান্তর বাংলা ঢাকা প্রতিনিধি—-দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাকারবার রোধে অনুসন্ধানী কাজ চালিয়ে যাচ্ছে “সাপ্তাহিক রূপান্তর বাংলা” পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিনিধি। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে আমাদের Crime Reporter Selina Akter, ID-202 সীমান্ত এলাকার এপার ওপার বাংলায় তথ্য সংগ্রহের কাজে রয়েছেন। মাদক ও চোরাকারবারীদের মূল চক্রকে সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে ...

বিস্তারিত »

স্পিডবোটের ভাড়া নিয়ে দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ: আসামিদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার-ও আঞ্চলিক প্রতিনিধি–ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামে স্পিডবোটের ভাড়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে গুলি ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৭ জুলাই) মরিচাকান্দি ...

বিস্তারিত »

খাগড়াছড়ির সেরা ওসি হলেন দীঘিনালা থানার ইকবাল বাহার

খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের–আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খাগড়াছড়ি জেলার সেরা অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দীঘিনালা থানার ওসি মোঃ ইকবাল বাহার। সম্প্রতি খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক পুলিশ মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। ...

বিস্তারিত »

বান্ধবীকে নিয়ে বিরুপ মস্তব্য, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি: 24 জুলাই 2026 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর বান্ধবীকে বিরুপ মস্তব্য করায় দুই হলের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল ও শামসুল হক হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত দুইটার দিকে দুই হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. আব্দুল ...

বিস্তারিত »

ঝিনাইদহে চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলা নিয়ে সংবাদ সম্মেলন হত্যার নেপথ্যে ভাসুরের সম্পৃক্ততার অভিযোগ স্ত্রীর, নিরাপত্তাহীনতায় জিডি

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ—ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষ হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা, সাক্ষীকে হুমকি দেওয়া এবং নিহতের সম্পদ দখলের অভিযোগ উঠেছে নিহতেরই বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহত বরুণের স্ত্রী টুম্পা রানী ঘোষের অভিযোগ, তাঁর ভাসুর অরুণ কুমার ঘোষ ও তাঁর সহযোগীরা মামলার আসামীদের সঙ্গে যোগসাজশ করে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত করছেন এবং নিহত বরুণের কয়েক কোটি টাকার সম্পদ দখলের চেষ্টা ...

বিস্তারিত »

মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান; গ্লাভস ও ডাস্টবিন বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি;—‘সবাই মিলে পরিচ্ছন্ন নগর গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা পৌর প্রশাসন| কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়| মঙ্গলবার দুপুর ১টার দিকে মুক্তাগাছা শহরের আটানীবাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও ইজারাদারদের মধ্যে হ্যান্ড গ্লাভস ...

বিস্তারিত »

মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও মিথ্যা মামলা খতিয়ে দেখার আশ্বাস – পুলিশ সুপার রকিব, পিপিএম

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–মাদক, জায়গা দখল ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। আজ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ে পুলিশ সুপার বলেন, “মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। মাদক শুধু অন্যের সন্তান নষ্ট করে না, একদিন আমার-আপনার ...

বিস্তারিত »

সাইবার সেলের সফলতায় রাঙ্গামাটিতে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

রূপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি—তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ ২১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর ...

বিস্তারিত »

বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ

রাঙ্গামাটি প্রতিনিধি—-“বিএনপির নাম বিক্রি করে কেউ যদি চাঁদাবাজি, দখল-বাণিজ্য বা দুর্নীতি করে তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে” – রাঙ্গামাটি ২৯৯ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান এমন কঠোর নির্দেশ দিয়েছেন। আজ রূপান্তর বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখল প্রসঙ্গে এমপির নির্দেশ সাক্ষাৎকারে এমপি দীপেন দেওয়ান বিশেষভাবে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ...

বিস্তারিত »