সারাদেশ

মুক্তাগাছায় মদের সাথে বিষ মিশিয়ে বন্ধুকে হত্যার অভিযোগ; গ্রেফতার-১

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: গত ঈদের রাতে ৫ বন্ধু মিলে মদ খেতে গিয়ে অসুস্থ্য হয়ে ১ বন্ধুর মৃত্যু। এ নিয়ে বন্ধুর পিতা বাদী হয়ে অন্য ৪ বন্ধুসহ ৫ জনকে আসামী করে হত্যার অভিযোগ এনে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মুস্তফা ওরফে মস্তু নামে এক জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানাযায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী গ্রামের আব্দুল ...

বিস্তারিত »

বন্যা উপদ্রুত এলাকায় নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের ত্রান বিতরন কার্যক্রম

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বন্যা উপদ্রুত দু’টি উপজেলা আত্রাই ও মান্দা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারগুলোর মধ্যে নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন এবং কালিকাপুর ইউনয়িনের বিভিন্ন স্থানে ত্রান বিতরন করা হয়েছে। নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ...

বিস্তারিত »

নওগাঁয় নতুন করে ৩সহ সর্বমোট আক্রান্ত ১০৫৫ জন

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ জেলায় নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন-এ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১২৮ জনকে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪২ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ১৫ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, ...

বিস্তারিত »

ঝিনাইদহ সদর থানার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন রফিক 

কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর থানা পুলিশের শ্রেষ্ঠ এস আই মোঃ রফিকুল ইসলাম রফিক  নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় এস আই রফিককে এ সম্মাননা প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার সহ কাজে সফলতা অর্জন করায় ঝিনাইদহ সদরে ...

বিস্তারিত »

সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার

মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ  নওগাঁর সাপাহার করমুডাঙ্গা ও বামনপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ,গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়ন সুত্রে জানাগেছে, গত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমুডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল করমুডাংগা বিওপির দক্ষিণে সীমান্ত পিলার-২৩৭ হতে প্রায় ১ ...

বিস্তারিত »

কোথায় গিয়ে দাড়িয়েছে সমাজ ? নিজ মেয়েকে যৌন হয়রানির  অভিযোগে পিতা আটক

কামরুজ্জামান লিটন ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে নিজের ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়– গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়– গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়ু গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে। মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ ...

বিস্তারিত »

আটপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

মোঃ নাছির আহমেদ, আটপাড়া,নেত্রকোনা। নেত্রকোনার আটপাড়ায় শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন করা হয়। মো: এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্কার  আহবায়ক  মো: আনিছুর রহমান ও সদস্য সচিব মো: জালাল চৌধুরী। শান্তিপূর্ণ আলোচনায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্তিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা দৈনিক আমাদের নতুন সময়, সহ-সভাপতি ...

বিস্তারিত »

কিশোরচক্র বেপরোয়া > শরণখোলায় প্রতি রাতেই ঘটছে চুরির ঘটনা > নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী

বাগেরহাট অফিস ঃ সিঁদ কেটে চুরি শরণখোলায় নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। রাত পোহালেই উপজেলার ৩৬ ওয়ার্ডের কোথাও না কোথাও আসছে চুরির খবর। চুরির আতংঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেকের। গত তিন মাসে উপজেলায় ছোট বড় শতাধিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার রাজেশ্বর গ্রামে পাঁচ বাড়িতে সিঁদ কেটে চুরি হয়েছে। এসব ঘটনায় মাদকের করাল গ্রাস ও প্রশাসনিক উদাসীনতা কে দায়ী ...

বিস্তারিত »

বাবার জানাযা পড়াতে পারলো না হাফেজপুত্র

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  বাবার ইচ্ছে ছিল ছেলে তার জানাজা পড়াবেন, সেই ইচ্ছাপূরণের জন্য বড় ছেলে মো. শফিকুল ইসলামকে হাফেজ ও মাওলানা পড়ান। সেই ইচ্ছে পূরণ হল না। উচিতপুরের উত্তাল ঢেউ কেড়ে নিল তার জীবন! বাবা-আমার বাবা, কিছু বলে গেল না, আজ তারই জানাজা পড়াতে হবে আমার’-বুধবার রাতে  বাবার এমন আকুতি দেখা গেল শোকের মাতম চলা শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ...

বিস্তারিত »

দেওয়ানগঞ্জ   ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেফতার

দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো হাকিমুউদ্দিনের ছেলে আব্দুল আলীম (৪০) আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০) তাদের বাড়ী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কামারেরচর চর পাড়া গ্রামে। পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ৫ জুলাই ...

বিস্তারিত »