সারাদেশ

দীঘিনালায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ দেলোয়ার হোসেন,দীঘিনালা সংবাদদাতা: খাগড়াছড়ির দীঘিনালায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্রে খাগড়াছড়ি(ঠাকুরছড়া) গ্রীড উপকেন্দ্র হতে দীঘিনালা ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং দীঘিনালা হতে লংগদু ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি বিদুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজ’র উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় দীঘিনালা উপজেলা পরিষদের ...

বিস্তারিত »

যানবাহন ছাড়াই ১২০০ যাত্রী নিয়ে পার হলো ফেরি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও স্বজনদের সঙ্গে ঈদ করতে ফেরিতে করে বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষ। শুক্রবার (৭ মে) সকালে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ ফেরিতে করে গ্রামের বাড়ি যাচ্ছে। তবে করোনা ভাইরাস পরিস্থিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের উপচেপড়া ভিড়ে ফেরিতে যানবাহন উঠার সুযোগই পাচ্ছে না। ...

বিস্তারিত »

নওগাঁয় অজ্ঞাত মহিলার ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৭ মে) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই মহিলা নিহত হয়েছে। স্থানীয় এক ইট ভাটা শ্রমিক জানান, আমরা প্রত্যেকদিন সকাল ৭টার দিকে ভাটায় কাজ করতে আসি। আজকে সকাল ...

বিস্তারিত »

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১ বৃদ্ধ রোগীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ১ বৃদ্ধ রোগী আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৭০)। সে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। এ ঘটনায় হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন এবং পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরায় মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। যার নং- ...

বিস্তারিত »

চাকরি নিয়ে রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার : চাকরি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মহানগর পুলিশ দ্রুত লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর পৌনে ১টার দিকে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ...

বিস্তারিত »

১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

স্টাফ রিপোর্টার : বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে নামানোর সময় বেঁধে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় সবার মতামতের ভিত্তিতে আম নামানোর তারিখ নির্ধারণ করে দেয় রাজশাহী জেলা প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর যেসব জাতের আম যেদিন থেকে নামানো শুরু হয়েছিল, এবারও তাই করা ...

বিস্তারিত »

জাতীয় অধ্যাপক হলেন তিনজন

ডেস্ক রিপোর্ট : তিনজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৫ বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়। তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ ...

বিস্তারিত »

রাবির বিদায়ী উপাচার্যের অবৈধ নিয়োগের বিরুদ্ধে তদন্ত কমিটি

অনলাইন রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবাহানের বিরুদ্ধে অনিয়ম খতিয়ে দেখতে ফের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন ...

বিস্তারিত »

কর্মহীন অসহায় ১০ হাজার পরিবারের মধ্যে বিতরনের জন্য ২ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্ধ

নওগাঁ প্রতিনিধি : চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে সরকারী নগদ অর্থ সহযোগীতা প্রদানের জন্য নওগাঁ জেলায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। জেলার ১১টি উপজেলা এবং তিন টি পৌরসভার অনুকূলে এই বরাদ্ধ দেয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর- রশিদ জানিয়েছেন এই নগদ টাকা প্রতিটি দরিদ্র পরিবারকে দুই হাজার পাঁচশত টাকা করে মোট ...

বিস্তারিত »

পদত্যাগ করেও গ্রেফতার হলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা কাসেমী

ব্রাহ্মণবাড়িয়া  সংবাদদাতা : তাণ্ডবের বিচার চেয়ে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুর রহিম কাসেমী কয়েকদিন আগে সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন। তাতেও রেহাই পেলেন না তিনি। তাকে গ্রেফতার হতেই হলো। হেফাজতের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ...

বিস্তারিত »