ময়মনসিংহ প্রতিনিধি; ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মুক্তাগাছা শহরের পুরাতন হাসপাতাল সড়কে প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন। বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলার শাখার সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, মুক্তাগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আরকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম আনোয়ার হোসাইন। দোয়া ও ইফতার মাহফিলে প্রাথমিক শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দসহ মুক্তাগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
