ফরিদপুরে পরীক্ষামূলকভাবে ‘মোল্লা পিওর ড্রিংকিং ওয়াটার’ কারখানার কার্যক্রম শুরু

ফরিদপুর সংবাদদাতা —ফরিদপুর পৌর শহর ও আশপাশের এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণের লক্ষ্যে ‘মোল্লা পিওর ড্রিংকিং ওয়াটার’ কারখানার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মজনুর রহমান হাওলাদার (কালাম) এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কারখানাটি পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, পরীক্ষামূলক উৎপাদনের বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করা হবে। উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
চেয়ারম্যান মোঃমজনুর রহমান হাওলাদার (কালাম) বলেন, “মানসম্মত ও নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সর্বোচ্চ মান বজায় রেখে গ্রাহকের আস্থা অর্জনে কাজ করছি।”
ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা বলেন, “আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যবিধি এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে নিরাপদ পানীয় জল উৎপাদনের জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হবে।”
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ফরিদপুরে নিরাপদ পানীয় জলের সহজলভ্যতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও অবদান রাখবে।
সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘মোল্লা পিওর ড্রিংকিং ওয়াটার’ ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।