রুপান্তর বাংলা ডেক্স— আজ ১৮ জুলাই ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স এ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা দক্ষতা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা সুরক্ষা নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
