বান্ধবীকে নিয়ে বিরুপ মস্তব্য, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি: 24 জুলাই 2026
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর বান্ধবীকে বিরুপ মস্তব্য করায় দুই হলের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল ও শামসুল হক হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত দুইটার দিকে দুই হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. আব্দুল হাই দুই হলের শিক্ষার্থীর মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশরাফুল হক হলের এক ছেলে শিক্ষার্থীর বান্ধবীকে শামসুল হক হলের এক ছেলে শিক্ষার্থী বিরুপ মন্তব্য করে। বিষয়টি ওই নারী শিক্ষার্থী আশরাফুল হক হলের ছেলে শিক্ষার্থীকে বিষয়টি জানায়। পরে রাতেই আশরাফুল হক হলের শিক্ষার্থীরা শামসুল হক হলে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে, কেন ওই শিক্ষার্থীকে নিয়ে বিরুপ মন্তব্য করে। এ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে সংঘর্ষের একপর্যায়ে শামসুল হক হলের কিছু শিক্ষার্থী আশরাফুল হক হলে প্রবেশ করে ল্যাম্প লাইট ও জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে।

খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরে শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। পরে জুমার নামাজের পর আবারও দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। আবারও ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আবারও লিখিত অভিযোগ দিতে বলা হয়।

প্রক্টর ড. আব্দুল হাই বলেন, বিকাল পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে দোষিদের চিন্হিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।##