খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের –মানবতার সেবায় আবারও দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দীঘিনালা জোন।
আজ ২৮ জুলাই ২০২৬ খ্রিঃ মঙ্গলবার দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসি-এর সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমার হাতে নগদ ২০,০ টাকা তুলে দেওয়া হয়।
জানা যায়, জ্যোতি লাল চাকমা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে দীঘিনালা জোন মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা প্রদান করে।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত জ্যোতি লাল চাকমা ও তাঁর পরিবার দীঘিনালা জোন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনসাধারণের যে কোনো মানবিক প্রয়োজনে দীঘিনালা জোন সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দীঘিনালা জোনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
