রূপান্তর বাংলা -মহেশখালী সংবাদদাতা—ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়। স্বামীকে হারিয়ে এতিমখানায় দিয়েছেন দুই কন্যাকে। ১৫ মাসের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে থাকছিলেন শাশুড়ির সঙ্গে। এর মধ্যেই পুলিশের এক তদন্ত কর্মকর্তার কথিত ভুয়া প্রতিবেদনের ভিত্তিতে ১৫ মাসের শিশুসহ তাকে পাঠানো হয়েছে কারাগারে। ৭ দিন পর জামিনে মুক্তি পেলেও প্রশ্ন উঠেছে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে। স্বামী মুহাম্মদ কাশেম হত্যার ঘটনায় মামলা করেছিলেন স্ত্রী ফাতেমা ...
বিস্তারিত »Author Archives: Administrator
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা
নিজস্ব সংবাদদাতা—-১০ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা “যতক্ষণ আমার রুহে প্রাণ আছে, ততক্ষণ সত্য উন্মোচন করে তথ্যভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশ করে যাব।” এই শপথ নিয়ে এগিয়ে চলছেন রাঙ্গামাটির রাজস্থলীর সন্তান, রূপান্তর বাংলার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত নেয়ামত আলীর সুযোগ্য সন্তান। বাড়ি শফিপুর বাঙ্গালহালিয়া, ইউনিয়ন, উপজেলা রাজস্থলী, জেলা রাঙ্গামাটি। সাংবাদিকতাকে ভালোবেসেছেন ছোটকাল থেকে। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়েই ...
বিস্তারিত »মুক্তাগাছায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বাসার সামনে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা শহরের মধ্য হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বাবা আব্দুস সাত্তার ...
বিস্তারিত »গিলাবাড়ী বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগ উঠেছে ০৩ সার ডিলার ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির কথা থাকলেও গিলাবাড়ী বাজারে সার কিনতে গেলে তাদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ...
বিস্তারিত »ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত দুই
ময়মনসিংহ প্রতিনিধি:—ময়মনসিংহ নগরীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সের এক শিশু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত সাজিদ নিহতদের সোনিয়ার ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ...
বিস্তারিত »চট্টগ্রামের কর্ণফুলী থানায় জব্দ ইয়াবা বিক্রির অভিযোগ, ১২ হাজার ইয়াবা আত্মসাতের দাবি
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—মাদকবিরোধী অভিযানে জব্দ করা ইয়াবা যদি পুলিশের মালখানায় ঢোকার পরই ‘উধাও’ হয়ে যায়, আর তার জায়গায় আদালতে পাঠানো হয় নষ্ট কিংবা ইয়াবা সদৃশ ট্যাবলেট-তাহলে প্রশ্ন শুধু একটি থানার মালখানা ব্যবস্থাপনা নিয়ে নয়; প্রশ্ন ওঠে পুরো মাদক মামলার আলামত সংরক্ষণ ও বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে। চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙারচর পুলিশ ফাঁড়ি ও থানার মালখানা ঘিরে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ...
বিস্তারিত »জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ
নিজস্ব সংবাদদাতা—জুলাই গণঅভ্যুত্থানের স্পৃহা ও ত্যাগের বিনিময়ে দেশের কোনো আমূল পরিবর্তন হয়নি। বরং মাঝখানে কিছু “টোকাই নেতা” তৈরি হয়েছে এবং রাজনৈতিক সিস্টেম আগের মতোই বহাল রয়েছে বলে মন্তব্য করেছে মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ। আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা সরকারের শাসনামলে জুলাই বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ ছিল দেশে নাগরিক অধিকারের সাম্যতা ছিল না, কোটা পদ্ধতির মাধ্যমে ...
বিস্তারিত »কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ডেঙ্গু রোগী ভর্তি
কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। একই সময়ে কয়েকজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি থাকা রোগীরা হলেন—ঘুগরাকাঠি এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর ...
বিস্তারিত »মুক্তাগাছা থেকে পাচারকৃত সার মধুপুরে পুলিশের হাতে আটক
ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার; মুক্তাগাছা থেকে পাচারকৃত ৩৯৫ বস্তা সার মধুপুর থানা পুলিশের হাতে গত ৩ সেপ্টেম্বর ধরা পড়ে। পুলিশ ট্রাক সহ সার জব্দ করে থানায় মামলা করে। ট্রাক ড্রাইভারকে আদালতে সোপর্দ করে। সূত্র মতে, সার সহ ট্রাক আটকের পর ট্রাক ড্রাইভার সারের যে চালান দেখায় তাতে মুক্তাগাছার মা-বাবা এন্টারপ্রাইজ নামে একটি সার ডিলারের নাম দিয়ে মেমো করানো। উক্ত ...
বিস্তারিত »খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ
তৌহিদুর রহমান শান্ত,কয়রা (খুলনা)—খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় একটি নৌকা থেকে ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে আদালতের নির্দেশে জব্দ করা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় নিয়মিত টহল ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
