Author Archives: Administrator

ডায়ালাইসিস নয়, কিডনি রোগ মোকাবিলায় প্রয়োজন জনসচেতনতা: ডিসি জাহিদ

এম এ রাশেদ চৌধুরী:—-কিডনি রোগ প্রতিরোধে শুধু ডায়ালাইসিস মেশিন বৃদ্ধি বা নতুন হাসপাতাল নির্মাণ যথেষ্ট নয়; বরং জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল ওষুধ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রবিবার (৭ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের ...

বিস্তারিত »

কৃতি প্রাক্তন ছাত্র রিদওয়ানুল হক সুমন সভাপতি: নতুন প্রত্যাশায় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

এম এ রাশেদ চৌধুরী—-চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের কৃতি প্রাক্তন ছাত্র রিদওয়ানুল হক সুমন মনোনীত হওয়ায় এলাকাবাসী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক আগামী ছয় মাসের জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তাঁর ...

বিস্তারিত »

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা- সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা —-দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুমদের মাঝে জাস্টিস আমিন আহমেদ ট্রাস্ট সংলগ্ন ধানমন্ডিস্থ ১০/এ সড়কে ৬ জুন, শনিবার, দুপুরে গোস্ত ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ৯২ বছর বয়সী মজলুম জননেতা ...

বিস্তারিত »

আনোয়ার খান মেডিকেল মালিকের প্রতারণা, মেডিকেলের যন্ত্রপাতির ক্রয়ের নামে হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা –আওয়ামীলীগের দোষর লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও আনোয়ার খান হাসপাতালের মালিক আনোয়ার খানের অবৈধ পথে উপার্জিত অর্থ দ্বারা ঢাকা ধানমন্ডিতে গড়ে তুলেন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং ইনস্টিটিউট। এক তথ্যে জানা যায় বিগত ১৪ ডিসেম্বর ২০২১ ইং হতে ২২ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত অরবিট কোম্পানি থেকে করোনা কালীন সময় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে ...

বিস্তারিত »

ভালুকা মডেল মসজিদ উদ্বোধনের আগেই ফাটল

ময়মনসিংহ থেকে সিরাজুল হক —ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে মসজিদটি হস্তান্তরের আগে ত্রুটি যাচাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি প্রাক-যাচাই কমিটি ...

বিস্তারিত »

বৈলছডি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা, আর্থিক বিরোধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:—চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলছডি এলাকায় দুই আত্মীয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ অবশেষে প্রকাশ্য সংঘর্ষে রূপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, আর্থিক লেনদেন ও ব্যবসায়িক ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল সংঘটিত মারামারির ঘটনাটি মূলত অর্থ ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধের ফল। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বড় ...

বিস্তারিত »

মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রঘুনাথপুর রৌহাসচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। নিহত খালেকুল আজাদ গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দ্পুুর সোয়া একটার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার ও এলাকাবাসী জানায়, ...

বিস্তারিত »

*৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল: প্রিন্স দখল বুঝায় দিলো আউয়াল মাস্টারকে, মহিলা দিয়ে পাহারা*

রাজস্থলী, রাঙামাটি প্রতিনিধি:—রাঙামাটির রাজস্থলী উপজেলার শফিপুর সরকারি কবরস্থানের 40 বছরের পুরাতন গাছ 7 লক্ষ টাকায় টেন্ডারবিহীন বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা দখল করে নিয়েছে উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স। দখলের পর প্রিন্স ওই ঘর শফিপুর গ্রামের আউয়াল মাস্টার ও তার মেয়ের জামাইকে বুঝায় দিয়ে 2 ঘরে 5-7 জন মহিলা বসায় পাহারা দিচ্ছে। দখলকৃত ...

বিস্তারিত »

স্বাধীন ট্রাভেলস লিমিটেডে AGM পদে নিয়োগ পেলেন ফটিকছড়ির মিনহাজ উদ্দীন।

চট্টগ্রাম থেকে আবু রাশেদ চৌধুরী —- বেসরকারি এসি বাস সার্ভিস প্রতিষ্ঠান স্বাধীন ট্রাভেলস লিমিটেডে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) পদে নিয়োগ পেয়েছেন মোঃ মিনহাজ উদ্দীন। প্রতিষ্ঠানটির নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে। গত ২৪ মে ২০২৬ তারিখে জারি করা নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। নিয়োগপত্র অনুযায়ী, তাঁর কর্মস্থল হবে ...

বিস্তারিত »

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

বান্দরবান সংবাদদাতা —-বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। গত ১৭ মে দিবাগত রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এবং অনেক পরিবার মানবেতর পরিস্থিতিতে পড়ে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ ...

বিস্তারিত »