রাঙামাটি প্রতিনিধি : ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ পার্বত্য চট্টগ্রামের সকল রাষ্ট্রদ্রোহীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সোলায়মান।
তিনি বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ( পিসিএনপি) উদ্যোগে আয়োজিত ৩৫ কাঠুরিয়া হত্যা দিবসের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।
পিসিএনপির রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বকরের সভাপতিত্বে এসময় পিসিএনপির জেলা সাধারণত সম্পাদক ডা: মুহাম্মদ ইব্রাহিম, পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজম, জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর পিসিএনপি নেতা লোকমান হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড সহ সকল গণহত্যার বিচার দাবি করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন বিদেশীদের ইন্দনে উপজাতি একটি চক্র পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। তাদের মূল লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ড থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা। পাহাড়ীদের একাধিক গ্রুপ থাকলেও তাদের সকলের উদ্দেশ্য এক ও অভিন্ন। দেশ বিভক্তি ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে তারা অধিকারের নামে মানুষকে বিভ্রান্ত করছে। এসকল দেশদ্রোহীদের আইনের আওতায় আনতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
গণহত্যা দিবস উপলক্ষে লংগদু উপজেলায় শহীদদের কবর জিয়ারত ও শোক রেলি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
আলোচনা শেষে গণহত্যায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
