ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি জিল্লুর রহমান+–ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ...
বিস্তারিত »Daily Archives: September 15, 2026
সাজেকে শান্তি চাকমা হত্যা মামলায় ছেলে-ভাতিজার মৃত্যু দণ্ড
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোশারেপ সেলিম–রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন; আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২)। সম্পর্কে আলোময় নিহত শান্তিলাল চাকমার ভাতিজা এবং সোহেল চাকমা তার(ভিকটিম) ছেলে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পলাতক মূল হত্যাকারি আলোময় ...
বিস্তারিত »চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় এবার পরিচ্ছন্নতার লাগাম টানছে প্রশাসন ১০ দিনের সময়, প্রতি শনিবার চলবে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম
এম এ রাশেদ চৌধুরী:—চট্টগ্রাম নগর ও জেলার হোটেল-রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা রান্নাঘর, অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ, পর্যাপ্ত স্যানিটেশন না থাকা এবং কোনো কোনো প্রতিষ্ঠানে টয়লেট ব্যবস্থার ঘাটতি নিয়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হোটেল-রেস্তোরাঁগুলোকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই সময়ের মধ্যে রান্নাঘর ও খাবার পরিবেশনের ...
বিস্তারিত »ফলো আপ- ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামীলীগ নেতার তিন ভোটার আইডি কার্ড ব্যবহার , ট্রাস্ট ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে ২৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ
ময়মনসিংহ থেকে আঞ্চলিক প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি ছালড়া গ্রামের মৃত আব্দুর ছবুর এর পুত্র এ.এস.এম গোলাম মুর্শেদ সাঈদ কুখ্যাত ব্যাংক ঋণ জালিয়াতির মামলার আসামি তার কুকীর্তি প্রকাশ করে তার ভাতিজা আবু নাহিদ। অনুসন্ধানে গোলাম মোর্শেদ সাঈদের জালিয়াতি আরো তথ্য পাওয়া গেছে। আবু নাহিদ তার গোপন তথ্য প্রকাশ করায় তাকে হত্যার চেষ্টা করে। এই ব্যাপারে আবু নাহিদ বাদী হয়ে ...
বিস্তারিত »পুলিশ সংস্কার ছাড়া জনবান্ধব পুলিশ সম্ভব নয়, স্বাধীন পুলিশ কমিশন এখন সময়ের দাবি – জেএসকেপি
রুপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পুলিশের সেবার মান ও আচরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, মাঠ পর্যায়ে খোঁজ নিলে দেখা যায় ৮০ ভাগ পুলিশ সদস্যের ব্যবহারে জনগণ অসন্তুষ্ট। মাত্র ২০ ভাগ সদস্য ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ধরে রেখেছেন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, সমস্যাটা কোনো ব্যক্তির ...
বিস্তারিত »ফলোআপ ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি
ময়মনসিংহ প্রতিনিধি: ১৪ সেপ্টেম্বর ২০২৬—ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের প্রাণহানি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাত এক শিশুও নিহত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
