ময়মনসিংহ প্রতিনিধি:—ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুয়াজানী ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা সংস্কারে নিজ অর্থায়নে এগিয়ে এসেছেন সমাজসেবী সাঈদুজ্জামান সাঈদ। তার উদ্যোগে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বন্দগোয়ালিয়া গ্রামের দেবগ্রাম রোডের পাকা রাস্তার মাথা থেকে লক্ষীপুর পর্যন্ত এবং কালিবাড়ি থেকে দেবগ্রাম পাকা রাস্তা পর্যন্ত এবং বন্দগোয়ালীয়া-লক্ষীপুর আধা কিলোমিটার চলাচল অনুপযোগী সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে। আল কুরআন ফাউন্ডেশনের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংস্কারকাজে স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় শতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেউ শ্রম দিয়ে, কেউ বিভিন্নভাবে সহযোগিতা করে উদ্যোগটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেকে উপ্জেলা স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ উজ জামান সাঈদ গ্রামের শতাধিক মানুষদের নিয়ে ঈট বালুর মিশ্রণে সড়ক চলাচলের উপযোগী করতে কাজ করছেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বর্ষা ও অতিবৃষ্টিতে এসব রাস্তা ভেঙে গিয়ে গর্ত ও কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সরকারি সংস্কারের অপেক্ষায় থেকেও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় সাঈদুজ্জামান সাঈদের ব্যক্তিগত উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন। সাঈদুজ্জামান সাঈদ বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই তার উদ্যোগের মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অন্যান্য চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তাও সংস্কারের চেষ্টা করবেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা করেন, সাঈদের এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে এবং মানবিক কাজে আরও মানুষ উৎসাহিত হয়ে এগিয়ে আসবেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
