গোলাম মোস্তফা তুহিন–নিজস্ব প্রতিবেদক, খুলনা: তৌহিদুর রহমান শান্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে শেখ নাদিমুজ্জামান জনিকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জাবির আলী। সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম মোস্তফা তুহিনকে। এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে গাজী শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা যুবদল কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।ঘোষিত কমিটি পদ,নাম সভাপতি
শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি
জাবির আলী,সাধারণ সম্পাদক
গোলাম মোস্তফা তুহিন,১ম যুগ্ম সাধারণ সম্পাদক
মামুন বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক
গাজী শহীদুল ইসলাম,কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
