রূপান্তর বাংলা বিভাগীয় প্রতিনিধি—সাতক্ষীরার শ্যামনগরে ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৯৬০০ টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে শ্যামনগর থানা পুলিশ।
জানা যায়, বাদী নুর আলম, গ্রাম- পদ্মপুকুর, থানা- শ্যামনগর। তিনি ভুলবশত ৯৬০০ টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। পরে টাকা ফেরত না পেয়ে তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে জানা যায় টাকাটি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকার একটি নম্বরে গেছে।
পরবর্তীতে ভৈরব থানা পুলিশের সহযোগিতায় টাকা উদ্ধার করা হয় এবং টাকা উদ্ধারে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন এসআই জাফর, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মহোদয় নিজে বাদী নুর আলমের হাতে উদ্ধারকৃত ৯৬০০ টাকা হস্তান্তর করেন।
টাকা ফেরত পেয়ে বাদী নুর আলম শ্যামনগর থানা পুলিশ ও ভৈরব থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন, “সাধারণ মানুষের আস্থার জায়গা পুলিশ। ভুল নম্বরে টাকা চলে যাওয়া একটি সাধারণ ঘটনা। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও জনগণের সেবায় শ্যামনগর থানা পুলিশ কাজ করে যাবে।”
স্থানীয়রা পুলিশের এই মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
