কয়রায় আড়াই লাখ টাকার কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা চর এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পরিচালিত একটি কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ আনারুল ইসলাম গাজী, পিতা—মৃত আইজউদ্দীন গাজী, গ্রাম—তেঁতুলতলা চর, ইউনিয়ন—মহেশ্বরীপুর, উপজেলা—কয়রা, জেলা—খুলনা। তাঁর অভিযোগ, কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের কারণে কাঁকড়া মারা গেছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির নাম ও বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।