তিন পার্বত্য অঞ্চলে অবহেলিত মানুষের অধিকার রক্ষায় ‘পানাপ’-এর পুনঃযাত্রা, নতুন কমিটির আহ্বান

রুপান্তর বাংলা ​বিশেষ প্রতিনিধি—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার দুর্গম ও প্রান্তিক অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা এবং ন্যায্য নাগরিক অধিকার নিশ্চিতে নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছে সামাজিক সংগঠন “পার্বত্য নাগরিক অধিকার পরিষদ (পানাপ / PNOP)”। দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতার আলোকে সংগঠনটিকে একটি শক্তিশালী অরাজনৈতিক ও অধিকারভিত্তিক সুশীল প্ল্যাটফর্ম হিসেবে নতুনভাবে পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

​উদ্যোক্তারা জানিয়েছেন, তিন পার্বত্য জেলার প্রতিটি মেহনতি মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের সুশাসন, স্বাস্থ্য সেবা ও আইনি অধিকার নিশ্চিত করাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক একটি সামাজিক সংগঠন, যেখানে দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে সব সচেতন নাগরিক যুক্ত হতে পারবেন।

​কাজের পরিধি বিস্তৃত করতে এবং সাংগঠনিক গতিশীলতা আনতে খুব শীঘ্রই ঢাকা ও তিন পার্বত্য জেলা অঞ্চলের সর্বস্তরের সামাজিক ও সচেতন ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

​বর্তমানে এই সংগঠনের উদ্যোক্তা ও আহ্বায়ক প্যানেলে রয়েছেন—জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা, জনাব এডভোকেট কৌশল দেওয়ান, জনাব চানুমং মারমা, জনাব নজরুল ইসলাম টিটু, জনাব আব্দুল কাদের, জনাব জাহাঙ্গীর আলম এবং জনাব তাহমিনা আক্তার।

​সংগঠনের সাথে যুক্ত হতে ইচ্ছুক এবং সাধারণ মানুষের সেবায় আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

​যোগাযোগের মাধ্যম:

হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৮১৩৯২৫৫৭১

(পার্বত্য নাগরিক অধিকার পরিষদ – পানাপ)