পাইকগাছা কয়রা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উদাহরণ…. মনিরুল হাসান বাপ্পী

কয়রা(খুলনা)প্রতিনিধি:তৌহিদুর রহমান শান্ত
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস এবং ধর্মীয় উৎসব উদযাপন করে। তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক বলেছেন এদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ একসাথে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তেমনি ভাবে সকলে মিলে দেশকে গড়তে হবে।
মনিরুল হাসান বাপ্পী বলেন উপকূলীয় জনপদের সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উদাহরণ হবে পাইকগাছা কয়রা।
তিনি ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির চত্বরে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দে ও সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, অফিসার-ইন-চার্জ শেখ আউয়াল কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধু, জেলা নেতা অলোক মজুমদার, জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, লক্ষীরাণী গোলদার । উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, জগদীশ দে, কৃষ্ণেন্দু দত্ত, মানবেন্দ্র মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার সরকার, সুজিত কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, কিশোর কুমার মন্ডল, ডালিম । অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।