রুপান্তর বাংলা রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক থানায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ জন এবং দস্যুতা চেষ্টা মামলার ১ জন সন্দিগ্ধ সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো –
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে:
১. মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪) – ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর
২. সুশান্ত পাল (২৩) – হবিগঞ্জ, মাধবপুর
৩. মোঃ ইয়াছিন (৩২) – ব্রাহ্মণবাড়িয়া, কসবা
৪. মোঃ সাইফুল ইসলাম (২৭) – পটুয়াখালী, মির্জাগঞ্জ
৫. হারুন ইসলাম (২৬) – হবিগঞ্জ, মাধবপুর
৬. মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) – হবিগঞ্জ, মাধবপুর
দস্যুতা চেষ্টা মামলায় সন্দিগ্ধ:
৭. মোঃ বেলাল হোসেন (৩০) – সাজেক, বাঘাইহাট রিজার্ভ ফরেস্ট
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
