নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম—চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চৌকস অভিযান টিম রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৬ মামলার আসামি মোঃ মুরাদ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে।
গত ২৭/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জনসাধারণের জানমালের ক্ষতি, নাশকতা সৃষ্টি, রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিক্সার গ্লাস ভাঙচুর এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় বাকলিয়া থানার মামলা নং-২৬, তারিখ- ২৮ সেপ্টেম্বর ২০২৬; ধারা- ৬(২)/৮/৯/১০/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ দায়ের করা হয়।
এ মামলার এজাহারনামীয় ১ নং আসামি মুরাদ (৪৩), পিতা- মৃত আবদুল মোতালেব, সাং- পুরাতন চার তলা, নিয়ামত আলী সুফি বাড়ী, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রামকে তথ্য-প্রযুক্তির সহায়তায় পটিয়া থানাধীন কালারপুল এলাকা থেকে ৩০/০৯/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী সুমন (৩৫) ও রুহুল আমিনকেও গ্রেফতার করা হয়।
পিসিপিআর পর্যালোচনা–গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, দ্রুত বিচার আইন, পেনাল কোডসহ মোট ১৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
