কয়রা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন তৌহিদুর রহমান শান্ত

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনা—-কয়রা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তৌহিদুর রহমান শান্ত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বিবৃতিতে তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধী ও শুভানুধ্যায়ী, আমি তৌহিদুর রহমান শান্ত, পিতা-শাহিনুর রহমান গাজী, সাং-গিলাবাড়ী, কয়রা, খুলনা। ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে আমি এই পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন এবং সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“আমার পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সহকর্মীর প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে নেওয়া একটি সিদ্ধান্ত,” বলেন তিনি।