কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি ধর্ষণ ও মাদক মামলায় ১০ জন গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি রূপান্তর বাংলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামী সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৫ জন মাদক কারবারি ও ০৩ জন মাদকসেবী রয়েছে।

ডাকাতি মামলায় গ্রেফতার আহাম্মেদ সফি বয়স ৪৪ বছর। পিতা মৃত আব্দুল জব্বার। ঠিকানা আদার পাহাড় ০৫নং ওয়ার্ড ০৬নং বালুখালী ইউপি থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি।

ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মুহাম্মদ ইউসুফ আলী বয়স ২৬ বছর। পিতা মুহাম্মদ এয়াকুব আলী। স্থায়ী ঠিকানা সাং শেখেরগাঁও মহরম আলীর বাড়ী ডাক রামশী থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ। বর্তমান ঠিকানা সাং জালালাবাদ এফ রহমান ম্যানসন ডাক জালাবাদ থানা বায়জিদ বোস্তামী জেলা চট্টগ্রাম।

মাদক কারবারির অভিযোগে গ্রেফতার ৫ জন হলেন শাহাবুউদ্দিন বয়স ৩২ বছর পিতা মৃত আব্দুল হালিম সাং মানিকছড়ি স মিলের সামনে ০২নং সাপছড়ি ইউপি থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। মিছকাত বয়স ১৮ বছর পিতা আব্দুল সামাদ সাং মানিকছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। দেলোয়ার হোসেন বয়স ২০ বছর পিতা মোঃ হারুন সাং মানিকছড়ি স মিলের সামনে থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু বয়স ২৭ বছর পিতা মোঃ আকতার উদ্দিন সাং চম্পকনগর ০৮নং ওয়ার্ড রাঙ্গামাটি পৌরসভা আলালের ভাড়াটিয়া থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। মোঃ খোকন খান বয়স ২৫ বছর পিতা মোঃ রিপন খান সাং চম্পকনগর ০৮নং ওয়ার্ড রাঙ্গামাটি পৌরসভা থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি।

মাদক সেবনের অপরাধে গ্রেফতার ৩ জন হলেন রবিউল বয়স ১৮ বছর পিতা কামাল হোসেন সাং মানিকছড়ি স মিলের সামনে ০২নং সাপছড়ি ইউপি থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। ইদ্রিস আলী বয়স ৫৩ বছর পিতা মৃত সুরুজ আলী স্থায়ী সাং বানাই চিংড়ি ০৫নং মহিষ ইউপি থানা হালুয়াঘাট জেলা ময়মনসিংহ বর্তমান সাং কৃষি কলোনী থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি। সাফিন মাহামুদ রাফি বয়স ২০ বছর পিতা মোঃ নুরনবী সাং আসামবস্তি রাঙ্গামাটি পৌরসভা থানা কোতয়ালী জেলা রাঙ্গামাটি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানায় মাদক সন্ত্রাস দাঙ্গা চুরি দস্যুতা চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।