দক্ষিণ গফরগাঁও জামায়াতে ইসলামির জনসংযোগ কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানব বন্ধন

দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে অললি বাঁশতলা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামির একটি শান্তিপূর্ণ গনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলা কালে বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামি নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র লোহা, রড, বাশেঁর লাঠি দিয়ে হামলা চালিয়ে সাত জনকে আহত করা, পুলিশের ভূমিকা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পাগলা থানা এলাকায় সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামি গফরগাঁও উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে জানানো হয় নিগুয়ারী ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ শফিকুল ইসলাম হিরন, ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আশরাফুল ইসলামসহ সাত জনকে আহত করা হয়। এসময় হামলাকারীরা নেতাকর্মীদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেন। সংবাদ সম্মেলনে জানানো হয় থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অনিহা প্রকাশ করে এবং পাগলা থানার ওসি উক্ত ঘটনা সম্পর্কে মিথ্যা বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে ওসির মিথ্যাচারের নিন্দা জানানো হয় এবং সেই সাথে হামলার ঘটনার তদন্ত পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।