ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নে গজারিয়া বিলের উপর হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নে গজারিয়া বিলের উপর হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এলাকাবাসীর সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নে গজারিয়া বিলে ৩৮ একর খাস জমি বিদ্যমান। উক্ত বিলে একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে বিলের চারপাশে বাধ দিয়ে পুকুর নির্মাণ করে পানি নিষ্কাষণের পথ বন্ধ করে দেয়। এতে চর হরিপুর, চর আলালপুর, চর বড়বিলা ও চর বাজিতপুরসহ বিস্তীর্ণ এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট হচ্ছে, জেলেদের জীবিকা নির্বাহ ব্যাহত হয়েছে এবং জনসাধারণের চরম ভোগান্তি হচ্ছে। চলতি আমন মৌসুমে উল্লেখিত কারণে কারণে পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় বর্ষার পানিতে কৃত্তিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাজারেরও একর জমিতে আমন ধান রোপণ ও সবজি চাষ সমস্ভব হয়নি। অধ্যাবধি এলাকার অনেক বাড়িতে জলাবদ্ধতা। এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট প্রিটিশন দায়ের করা হলে হাইকোর্ট গজারিয়া বিলে অবৈধ দখলদারীদের উচ্ছেদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনকে আদেশ দেন। যার মামলা নম্বর-৬৮৭/২০২৩ এবং ১৫.০৩.২০২৬খ্রি. স্বাক্ষরিত। এ বিষয়ে জেলা প্রশাসক ময়মনসিংহকে অবহিত করা হয়। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন এড. এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ নবাব আলী, সাংবাদিক বাবুল হোসেন, জেসমিন আক্তার কলি, ইয়াহিয়া আহাম্মেদ শাহীন, লিটন প্রমূখ। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের প্রতি অবৈধ দখলদার উচ্ছেদ করে গজারিয়া বিলের ৩৮ একর খাস জমি উন্মুক্ত করার আহ্বান জানান।