ময়মনসিংহ প্রতিনিধি—ময়মনসিংহের মুক্তাগাছায় ফাতেমা খাতুন (৫৫) নামে এক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন। গাজীপুরের কোনাবাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ফাতেমা খাতুন উপজেলার ঘোগা ইউনিয়নের ধর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় ফাতেমার ছেলে মো. আব্দুল কাদির ২৭ সেপ্টেম্বর মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩১৯।
পরিবারের সদস্যরা জানান, ফাতেমা খাতুন মানসিক প্রতিবন্ধী। বাড়ি থেকে বের হওয়ার পর নির্ধারিত গন্তব্য গাজীপুরের কোনাবাড়ীতে তিনি পৌঁছেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
কেউ ফাতেমা খাতুনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৩৯৯৭৭৭৯২, ০১৪০১৭৬৪১৭৯
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
