এম এ রাশেদ চৌধুরীঃ—-চট্টগ্রাম প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে টাকাসহ আটক সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, গত সোমবার দুদকের পক্ষ থেকে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ ছিল ওই আবেদনের শুনানির দিন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে আসামির জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্তের স্বার্থে আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ঘটনায় দুদকের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
