ডেস্ক রিপোর্ট, রূপান্তর বাংলা—সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকূপ স্থাপনের স্থান নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পানি সরবরাহ-১ শাখা থেকে গত ২৩ মে ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে (স্মারক নং- ৪৬.০০.০০০০.০০০.০৮৩.২২.০০১.২৬-৩১০) এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৫০% স্থানীয় সংসদ সদস্য এবং ৫০% ইউনিয়ন ওয়াটসান কমিটির মাধ্যমে নলকূপ স্থাপনের স্থান নির্বাচনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এমতাবস্থায়, ৫০% স্থানীয় সংসদ সদস্য এবং ৫০% ইউনিয়ন ওয়াটসান কমিটির মাধ্যমে নলকূপ স্থাপনের স্থান নির্বাচনের বিষয়টি মাননীয় সংসদ সদস্যদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অপরদিকে গত ১২ মে ২০২৬ তারিখে জারি করা আরেকটি পরিপত্রে (স্মারক নং- ৪৬.০০.০০০০.০০০.০৮৩.২২.০০১.২৬-২৭৪) উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN) কমিটি আংশিক সংশোধনক্রমে পুনর্গঠন করা হয়েছে।
নতুন কমিটির কাঠামো:
১. উপজেলা নির্বাহী কর্মকর্তা – সভাপতি
২. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা – সদস্য
৩. উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান – সদস্য
৪. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা – সদস্য
৫. উপজেলা শিক্ষা কর্মকর্তা – সদস্য
৬. উপজেলা সমাজসেবা কর্মকর্তা – সদস্য
৭. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা – সদস্য
৮. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা – সদস্য
৯. একজন এনজিও প্রতিনিধি (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) – সদস্য
১০. একজন সমাজ সেবক (মাননীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত) – সদস্য
১১. সহকারী প্রকৌশলী / উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর – সদস্য-সচিব
কমিটি অনধিক ২ জন সদস্য কো-অপ্ট করতে পারবে।
এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করেন উপসচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
