সারাদেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: খান তালাত মাহমুদ রাফি

এম এ রাশেদ চৌধুরী:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার ঝিকুটিপাড়ায় শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন রাউজান উপজেলা ঝিকুটিপাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ার ...

বিস্তারিত »

লংগদু থানা ও দুই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার

রাঙ্গামাটি প্রতিনিধি—-রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ ২০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে লংগদু থানা এবং লংগদু থানাধীন গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় লংগদু থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও ...

বিস্তারিত »

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি—নেত্রকোণার দূর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকেরা অংশ নিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের ...

বিস্তারিত »

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ বছরের কিশোর, থানায় জিডি

এম এ রাশেদ চৌধুরী—চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল ওয়াহেদ (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এ ঘটনায় আহত কিশোরের মা নুর বানু বেগম হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম ...

বিস্তারিত »

কয়রায় ৫৯টি দুর্গাপূজা মন্দিরে আর্থিক সহায়তা, ৫৪ প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর অপশক্তি প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংসদ সদস্য ফাহমিদা হকের

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত–শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। তিনি বলেন, কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় ...

বিস্তারিত »

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন রাঙ্গামাটির পুলিশ সুপার

রাঙ্গামাটি প্রতিনিধি–বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে সাব-ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর পদে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত নারায়ন চন্দ্র দাস কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ ...

বিস্তারিত »

দোহাজারীতে হামে আক্রান্ত হয়ে চলে গেল সপ্তম শ্রেণির ছাত্রী

চট্টগ্রাম সংবাদদাতা –চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে হামে আক্রান্ত হয়ে তানিয়া আকতার রাধিকা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৪ অক্টোবর বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। সে দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রাধিকা প্রায় এক ...

বিস্তারিত »

পাইকগাছায় ১৫১টি দুর্গাপূজা মন্দিরে আর্থিক সহায়তা, সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কয়রা,খুলনা(প্রতিনিধি):তৌহিদুর রহমান শান্ত খুলনা, ১৫ অক্টোবর ২০২৬: খুলনার পাইকগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান ...

বিস্তারিত »

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫ লিটার চোলাই মদ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি —রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের ...

বিস্তারিত »

কয়রায় অনলাইন জুয়ার মামলায় গ্রেপ্তার ৬

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত–খুলনার কয়রায় অনলাইন জুয়ার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কয়রা উপজেলার ভাগবা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জিয়ারুল ইসলাম (২২), পিতা আব্বাস গাজী; মো. জাহিদুল ইসলাম (২০), পিতা মাসুদ সরদার; মো. আব্দুল আলিম গাজী (২১), পিতা কেনা গাজী; মো. আলী হোসেন (২১), পিতা শহিদুল গাজী; মো. সিফাত হোসাইন (২৪), পিতা আয়ূব আলী ...

বিস্তারিত »