কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগ উঠেছে ০৩ সার ডিলার ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির কথা থাকলেও গিলাবাড়ী বাজারে সার কিনতে গেলে তাদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
কৃষকদের দাবি, সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সার ডিলার ব্যবসায়ীদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সার বিক্রির ক্ষেত্রে সরকারি মূল্য ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখা প্রয়োজন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
