মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা

নিজস্ব সংবাদদাতা—-১০ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা
“যতক্ষণ আমার রুহে প্রাণ আছে, ততক্ষণ সত্য উন্মোচন করে তথ্যভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশ করে যাব।”
এই শপথ নিয়ে এগিয়ে চলছেন রাঙ্গামাটির রাজস্থলীর সন্তান, রূপান্তর বাংলার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা।
তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত নেয়ামত আলীর সুযোগ্য সন্তান। বাড়ি শফিপুর বাঙ্গালহালিয়া, ইউনিয়ন, উপজেলা রাজস্থলী, জেলা রাঙ্গামাটি।

সাংবাদিকতাকে ভালোবেসেছেন ছোটকাল থেকে। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়েই শুরু হয় তার লেখালেখি। দীর্ঘ পথচলায় কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। সর্বশেষ সংবাদ মোহনার নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি রূপান্তর বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে সত্য ও বাস্তবভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশ করে যাচ্ছেন।
সত্য প্রকাশ করতে গিয়ে তাকে দিতে হয়েছে বড় মূল্য। তার অভিযোগ, বাস্তবভিত্তিক সংবাদ প্রচার-প্রকাশের কারণে তিনি হারিয়েছেন নিজের অর্জিত সম্পত্তি ও বাড়িঘর। হতে হয়েছে মিথ্যা মামলার শিকার। শুধু তাই নয়, এই লেখালেখির কারণে পরিবারের অনেক সদস্যের রক্ত ঝরিয়েছে সন্ত্রাসীরা।

সম্পাদক রিয়াজ উদ্দিন রানা বলেন,”হ্যাঁ, আমি সত্য কথা বলেই যাব। কোনো একদিন এই সত্য ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস কথা বলবে। বিচার আজ না হোক, কাল অবশ্যই হবে।

ইতিহাসের পাতায় স্পষ্ট অক্ষরে লেখা থাকবে— কে সন্ত্রাসী ছিল, আর কে ভালো মানুষ ছিল।

ক্ষমতা, অর্থ আর প্রভাব দিয়ে আজ হয়তো সত্যকে চাপা দেওয়া যাচ্ছে। কিন্তু মনে রাইখেন, ইতিহাস কাউকে মাফ করে না। ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতেই হবে।

যারা আজ নিরীহ মানুষের উপর জুলুম করছে, মিথ্যা মামলা দিচ্ছে, বাড়িঘর ভাঙছে, জায়গা সম্পত্তি দখল করে নিচ্ছে —তাদের নাম ইতিহাসের পাতায় সন্ত্রাসী হিসেবেই লেখা থাকবে।

আর যারা জীবন বাজি রেখে সত্যের জন্য লড়াই করছে, কলম ধরছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে—তাদের নাম ইতিহাসের পাতায় দেশপ্রেমিক, ভালো মানুষ হিসেবেই লেখা থাকবে।

আমরা ভয় পাই না। কারণ আমরা জানি, সত্যের জয় হবেই। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই।

রূপান্তর বাংলা পরিবার মনে করে, দেশে এখনো এমন অনেক দেশপ্রেমিক সন্তান আছেন যারা দেশ ও জনগণের স্বার্থে জীবন বাজি রাখতেও প্রস্তুত। জনগণ বিচার চায়, সত্য চায়, জবাবদিহিতা চায়।