রূপান্তর বাংলা বিভাগীয় প্রতিনিধি—সাতক্ষীরার শ্যামনগরে ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৯৬০০ টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে শ্যামনগর থানা পুলিশ। জানা যায়, বাদী নুর আলম, গ্রাম- পদ্মপুকুর, থানা- শ্যামনগর। তিনি ভুলবশত ৯৬০০ টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। পরে টাকা ফেরত না পেয়ে তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে ...
বিস্তারিত »Monthly Archives: September 2026
ময়মনসিংহে ড্রামের ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি—–ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেইট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। এ সময় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ...
বিস্তারিত »কয়রায় জমি বিরোধের সংঘর্ষে আহত রেজাউল করিমের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. রেজাউল করিম সানা (পিতা: গফুর আলী সানা) কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা ...
বিস্তারিত »সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
এম এ রাশেদ চৌধুরী: চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনে অটোরিকশার যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ভিডিওতে শনাক্ত মূলহোতা ও ৯ মামলার আসামি মো. সাদ্দাম হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকার তালতল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিএমপির ডিবি (উত্তর-দক্ষিণ) ...
বিস্তারিত »খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সাধারণ সম্পাদক
গোলাম মোস্তফা তুহিন–নিজস্ব প্রতিবেদক, খুলনা: তৌহিদুর রহমান শান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা ...
বিস্তারিত »হ্যালো কমিশনার দৃষ্টি দেবেন কি– পাহাড়তলী থানা পুলিশের বিরুদ্ধে সেবা না পাওয়ার অভিযোগ, ভরসা শুধু এসি স্যার
রূপান্তর বাংলা ডেক্স—চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে সেবা না দেওয়ার বিস্তর অভিযোগ উঠলেও ব্যতিক্রম হিসেবে প্রশংসা পাচ্ছেন সার্কেলের সহকারী কমিশনার (এসি) স্যার। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় গেলে ডিউটি অফিসার থেকে শুরু করে সাধারণ পুলিশ সদস্যরা মামলা নিতে চান না, ভালো ব্যবহার করেন না। গরিব মানুষ গেলে পাত্তাই দেওয়া হয় না। কিন্তু একই অভিযোগ নিয়ে এসি স্যারের কাছে গেলে ...
বিস্তারিত »কৈয়ারচালার মাটির গন্ধ মেখে সাফল্যের শিখরে ডা. মোহাম্মদ জুয়েল
সিরাজুল হক সরকার ময়মনসিংহঃ—গ্রামের মেঠোপথ পেরিয়ে যে স্বপ্ন একদিন জন্ম নিয়েছিল কৈয়ারচালার মাটিতে, মেধা, অধ্যবসায় আর নিরলস পরিশ্রমে সেই স্বপ্ন আজ ছুঁয়েছে সাফল্যের নতুন দিগন্ত। কৃষক পরিবারের সন্তান থেকে চিকিৎসক, আর সেখান থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এ যেন এক সংগ্রামী জীবনের গর্বিত অধ্যায়ের গল্প। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭ নং বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের কৃতি সন্তান ডাঃ মোহাম্মদ জুয়েল। নিজের ...
বিস্তারিত »সাজেকে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার
রুপান্তর বাংলা রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক থানায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ জন এবং দস্যুতা চেষ্টা মামলার ১ জন সন্দিগ্ধ সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। ...
বিস্তারিত »সড়ক দুর্ঘটনায় নিহত শুভঙ্কর শুভর পরিবারের পাশে বিএনপি নেতা নাজমুল হুদা
কয়রা (খুলনা): তৌহিদুর রহমান শান্ত–সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত শুভঙ্কর মন্ডল শুভর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নাজমুল হুদা। মঙ্গলবার সকালে মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের বাড়িতে যান তিনি। সেখানে নিহত শুভঙ্কর শুভর বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর ...
বিস্তারিত »আপডেট- ময়মনসিংহ মেডিক্যালে আগুন: গাফিলতি খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি
ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি জিল্লুর রহমান+–ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
