রূপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি—পার্বত্য জেলা বান্দরবানে হাজার কোটি টাকা ব্যয়ের পরও পানি সংকট না কাটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল ও ঠিকাদাররা। অভিযোগকারীদের দাবি, এত অনিয়মের অভিযোগের পরও অনুপম দে বহাল তবিয়তে কর্মস্থলে রয়েছেন। এজন্য তারা পার্বত্য মন্ত্রী, ...
বিস্তারিত »Monthly Archives: September 2026
কয়রায় সারের সংকট, বেশি দামে বিক্রির অভিযোগ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ তৌহিদুর রহমান শান্ত—খুলনার কয়রায় আমন মৌসুমে ইউরিয়া ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে তাঁদের। আবার কোথাও কোথাও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও উঠেছে। উপজেলার কয়রা বাজার, ফুলতলা, গিলাবাড়ি ও আহমদিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে সার না ...
বিস্তারিত »ইউপিডিএফ নেতাসহ পার্বত্য চট্টগ্রামে সকল রাষ্ট্রদ্রোহিদের গ্রেফতারের দাবিতে কাঠুরিয়া হত্যা দিবস পালিত
রাঙামাটি প্রতিনিধি : ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ পার্বত্য চট্টগ্রামের সকল রাষ্ট্রদ্রোহীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সোলায়মান। তিনি বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ( পিসিএনপি) উদ্যোগে আয়োজিত ৩৫ কাঠুরিয়া হত্যা দিবসের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান। পিসিএনপির রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বকরের ...
বিস্তারিত »উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী
কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উত্তর বেদকাশীতে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী ...
বিস্তারিত »ভুয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বামীহারা নারী ১৫ মাসের শিশুসহ কারাগারে! এসআইয়ের বিরুদ্ধে তদন্তের দাবি
রূপান্তর বাংলা -মহেশখালী সংবাদদাতা—ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়। স্বামীকে হারিয়ে এতিমখানায় দিয়েছেন দুই কন্যাকে। ১৫ মাসের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে থাকছিলেন শাশুড়ির সঙ্গে। এর মধ্যেই পুলিশের এক তদন্ত কর্মকর্তার কথিত ভুয়া প্রতিবেদনের ভিত্তিতে ১৫ মাসের শিশুসহ তাকে পাঠানো হয়েছে কারাগারে। ৭ দিন পর জামিনে মুক্তি পেলেও প্রশ্ন উঠেছে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে। স্বামী মুহাম্মদ কাশেম হত্যার ঘটনায় মামলা করেছিলেন স্ত্রী ফাতেমা ...
বিস্তারিত »মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা
নিজস্ব সংবাদদাতা—-১০ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা “যতক্ষণ আমার রুহে প্রাণ আছে, ততক্ষণ সত্য উন্মোচন করে তথ্যভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশ করে যাব।” এই শপথ নিয়ে এগিয়ে চলছেন রাঙ্গামাটির রাজস্থলীর সন্তান, রূপান্তর বাংলার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত নেয়ামত আলীর সুযোগ্য সন্তান। বাড়ি শফিপুর বাঙ্গালহালিয়া, ইউনিয়ন, উপজেলা রাজস্থলী, জেলা রাঙ্গামাটি। সাংবাদিকতাকে ভালোবেসেছেন ছোটকাল থেকে। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়েই ...
বিস্তারিত »মুক্তাগাছায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বাসার সামনে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা শহরের মধ্য হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বাবা আব্দুস সাত্তার ...
বিস্তারিত »গিলাবাড়ী বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগ উঠেছে ০৩ সার ডিলার ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির কথা থাকলেও গিলাবাড়ী বাজারে সার কিনতে গেলে তাদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ...
বিস্তারিত »ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত দুই
ময়মনসিংহ প্রতিনিধি:—ময়মনসিংহ নগরীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সের এক শিশু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত সাজিদ নিহতদের সোনিয়ার ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ...
বিস্তারিত »চট্টগ্রামের কর্ণফুলী থানায় জব্দ ইয়াবা বিক্রির অভিযোগ, ১২ হাজার ইয়াবা আত্মসাতের দাবি
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—মাদকবিরোধী অভিযানে জব্দ করা ইয়াবা যদি পুলিশের মালখানায় ঢোকার পরই ‘উধাও’ হয়ে যায়, আর তার জায়গায় আদালতে পাঠানো হয় নষ্ট কিংবা ইয়াবা সদৃশ ট্যাবলেট-তাহলে প্রশ্ন শুধু একটি থানার মালখানা ব্যবস্থাপনা নিয়ে নয়; প্রশ্ন ওঠে পুরো মাদক মামলার আলামত সংরক্ষণ ও বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে। চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙারচর পুলিশ ফাঁড়ি ও থানার মালখানা ঘিরে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
