রুপান্তর বাংলা ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬–ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর আজ আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি)’ এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ...
বিস্তারিত »Monthly Archives: October 2026
কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামির ফাঁসি
রাঙ্গামাটি সদর প্রতিনিধি—রাঙামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মোহাম্মদ মাহিবুর কামাল ওরফে মোহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এটি রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ...
বিস্তারিত »পাহাড়তলীতে ১৪ বছরের কিশোরী নিখোঁজ: ২৪ ঘণ্টা বসিয়ে রেখে জিডি, ২৭ দিনেও উদ্ধার নেই, ভুক্তভোগীর অভিযোগ – গরিব বলে পুলিশ গুরুত্ব দিচ্ছে না
রুপান্তর বাংলা, চট্টগ্রাম প্রতিনিধি—চট্টগ্রামের পাহাড়তলী থানায় ১৪ বছরের কিশোরী নিখোঁজের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় গেলে ২৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে তারপর জিডি নেওয়া হয়। জিডি নং-১৬১৭, তারিখ: ২৯/০৮/২০২৬। আজ ২৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত ২৭ দিন পার হয়ে গেলেও পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে পারেনি। ভুক্তভোগী নানী নীলুফা বেগম বলেন, “যেদিন জিডি করছি ...
বিস্তারিত »কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলা প্রশাসকের আয়োজনে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টার সময় উপজেলার অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে ডেঙ্গু একটি মরণ ব্যাধির নাম। চট্টগ্রামের ...
বিস্তারিত »কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিডিএ কতৃপক্ষ। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) ম্যাজিস্ট্রেট “হামীমুন তানজীন’র” নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের বহুল আলোচিত শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল ও চেমন ইস্পাত লিমিটেডের সীমানাপ্রাচীরের অংশবিশেষ ভেঙে ...
বিস্তারিত »খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি—খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ মো. সেলিম মিয়া (৪৫) নামের স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। গত রবিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালখালী গরুবাজার এলাকার পশ্চিম পাশে অভিযান ...
বিস্তারিত »ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার
ঠাকুরগাঁও সংবাদদাতা—ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর তীরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি কুকুর নবজাতকের মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।স্থানীয় বাসিন্দা হালিমা বেগম নদীতে ছিপ ফেলে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। পরে ছিপের লাঠি দিয়ে কুকুরটিকে ...
বিস্তারিত »ময়মনসিংহে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি ৪ অক্টোবর : ময়মনসিংহ শহরে বাঘমারা ভাটিকাসর এলাকার বাসিন্দা রহিমা খাতুন (৮০) তার নিজ কন্যা কর্তৃক নিষ্ঠুরতার শিকার। রবিবার বেলা ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে রহিমা খাতুন তার মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী হায়দার জাহান ফারাশ (অতিরিক্ত সচিব) তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন করার অভিযোগ করেন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার মেয়ে ...
বিস্তারিত »চট্টগ্রামে মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা।
চট্টগ্রাম থেকে–মোঃ জাহাঙ্গীর হোসাইন—-চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৫নং সিটি কর্পোরেশন ওয়ার্ডস্থ মধ্যম মোহরা বায়তুল ইকরাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দুস্ত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চিটাগং লায়ন্স ক্লাব অব তিলোত্তমা। ৩ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দিনব্যপী প্রায় ৩শতাধিক বিভিন্ন ধর্ম বর্ণের নারী-পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করেন লায়ন্স ক্লাবের ...
বিস্তারিত »কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত
কর্ণফুলী চট্টগ্রাম (সংবাদদাতা)–“নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “প্রতিদিন জমা পানি দূর করি” এ স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে শুরু হয়ে ব্রীজঘাট গিয়ে উক্ত রেলী শেষ হয়। কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
