সারাদেশ

কর্ণফুলীতে মানবতার শেষ আশ্রয় সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক ডিভাইন ইন্টিমেটস লিমিটেড সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের ...

বিস্তারিত »

প্রকাশিত সংবাদের সংশোধনী এপিএস আলামিনের দাপটে অতিষ্ঠ দলীয় নেতাকর্মী, পদবীতে “যুগ্ম” শব্দটি না আসায় দুঃখিত

নিজস্ব প্রতিবেদক- রূপান্তর বাংলা–গত ৩০ আগস্ট এমপি দীপেন দেওয়ানের এপিএস আলামিনের দাপটে অসহায় সাধারণ নাগরিক” শিরোনামে প্রকাশিত সংবাদে ভুক্তভোগী নেতার পদবীতে অনিচ্ছাকৃত ভুলের জন্য রূপান্তর বাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সংশোধনীর কারণ প্রকাশিত সংবাদটি প্রকাশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙ্গামাটি পৌর শাখার আহ্বায়ক মো: শহিদুল ইসলাম রূপান্তর বাংলার সম্পাদককে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, আমি তো কারো বিরুদ্ধে কোনো ...

বিস্তারিত »

মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড

আমতলী সংবাদদাতা রূপান্তর বাংলা—-বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে শাহিনূর বেগম নামে এক নারীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার সামারি ট্রায়াল পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে বাদী মোসা শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২ ...

বিস্তারিত »

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি ধর্ষণ ও মাদক মামলায় ১০ জন গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি রূপান্তর বাংলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামী সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৫ জন মাদক কারবারি ও ০৩ জন মাদকসেবী রয়েছে। ...

বিস্তারিত »

পাইকগাছা কয়রা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উদাহরণ…. মনিরুল হাসান বাপ্পী

কয়রা(খুলনা)প্রতিনিধি:তৌহিদুর রহমান শান্ত খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস এবং ধর্মীয় উৎসব উদযাপন করে। তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক বলেছেন এদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ একসাথে যেমন যুদ্ধ করে দেশ ...

বিস্তারিত »

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা —-চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘গ্রীন ভ্যালি ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইউনুস মার্কেট শাহ ছমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে কর্মচারী ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় বেকারির মূল ফটকে তালা ...

বিস্তারিত »

রেকর্ড সৃষ্টিকারী শক্তিশালী এল নিনো আসছে

কয়রা (খুলনা) : তৌহিদুর রহমান শান্ত –এল নিনো কী?  এটি প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে যাওয়ার একটি জলবায়ুগত ঘটনা। এর প্রভাব সারা বিশ্বে আবহাওয়ায় পড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রে শক্তিশালী এল নিনোর প্রভাবে— তাপমাত্রা ও গরমের ধরনে পরিবর্তন হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ ও সময়ে অস্বাভাবিকতা দেখা দিতে পারে খরা বা অতিরিক্ত বৃষ্টির ঝুঁকি কিছুটা ...

বিস্তারিত »

ফেসবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির ঘোষণার অভিযোগ উঠেছে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের আনারুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে হরিণের মাথার ছবি পোস্ট করার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় সংবাদ মাধ্যম কয়রা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আনারুল ইসলামের সঙ্গে ফোনে ...

বিস্তারিত »

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও রিপোর্টার।—ঠাকুরগাঁওয়ের মনোরম পরিবেশে সবুজে ঘেরা প্রকৃতির মনোরম পরিবেশে বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য, জীববৈচিত্র্য ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যান মার্কিন রাষ্ট্রদূত ও ...

বিস্তারিত »

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁও সংবাদদাতা–ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে ও একই সাথে একটি বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের এই ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ ছাত্রীরা ...

বিস্তারিত »